ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ায় শপিং মলে আগুনে নিহত ৩৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার সাইবেরিয়ার শিল্পশহর কেমেরোভোর একটি শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত কমপক্ষে ৬৪ জন নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে ৪১ শিশু রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকাল পাঁচটা নাগাদ উইন্টার চেরি নামে ওই শপিং মলের চতুর্থ তলায় আগুন লাগে।

আগুন লাগার পরপরই উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। এসময় সেখান থেকে দুই শতাধিক লোককে উদ্ধার করা হলেও আটকে পড়ে আরও অনেকে। এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি উদ্ধারকর্মী সেখানে উদ্ধারকাজ পরিচালনা করে।

প্রাথমিকভাবে অনুমান, শপিং সেন্টারের প্রেক্ষাগৃহ থেকে আগুন লাগে। তার জেরে দুটি অডিটোরিয়ামের ছাদ ভেঙে পড়ে। যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে, সেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ, সিনেমা হল, বিনোদন কেন্দ্র থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ায় শপিং মলে আগুনে নিহত ৩৭

আপডেট সময় ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮