ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

নিখোঁজ ছাত্রীকে বাড়ি পৌঁছে দিল পুলিশ, ফিরেই আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাড়িচালকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৫ বছরের কিশোরী পায়েল ঘোষের। সেই সম্পর্ক মানতে রাজি ছিল না তার পরিবার। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে নিখোঁজ হয়ে যায় পায়েল। এর পর খোঁজ শুরু হলে রাতে থানায় আত্মসমর্পণ করে সে।

এর পর রাতেই পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয়। কিন্তু পর দিন রাতে পূজার ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পায়েল। ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাটের বিষ্ণুপুরে এমন ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, প্রেমে বাধা পেয়েই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর থেকে পায়েলকে পাওয়া যাচ্ছিল না। এর পর রাজারহাট থানায় তার পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তদন্তকারীরা জানান, ওই দিন রাতেই পায়েল আত্মসমর্পণ করে। পরে তাকে বিষ্ণুপুরে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।

ওই ছাত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পায়েলের পরিবার ওই সম্পর্কের বিরোধী ছিল। পুলিশ জানায়, বুধবার সকাল থেকে পায়েল বাড়িতেই ছিল। দুপুরে দোতলায় পূজার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় পায়েল। কিছুক্ষণ পর পায়েলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পায়েলের বোন অলিভিয়া বলেন, আমরা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম। কিন্তু এত বড় ঘটনা ঘটবে ধারণা করতে পারিনি। অনেকক্ষণ পর বোনের খোঁজ করতে গিয়ে দেখতে পাই। অলিভিয়া জানান, এক গাড়িচালকের সঙ্গে পায়েলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক নিয়ে তাদের আপত্তি ছিল।

অলিভিয়া বলেন, কোনো দিক থেকেই ওই যুবক আমার বোনের যোগ্য নয়। তার ওপর আমার বোন নাবালিকা। ছেলেটি আত্মহত্যার হুমকি দিয়ে আমার বোনকে বিয়ের জন্য চাপ দিত। গত বছরেও পায়েল একবার ওই যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, পায়েল ডায়েরি লিখত। মঙ্গলবার নিখোঁজ হওয়ার সময় ডায়েরিটি নিয়েই সে চলে যায়। সেটি আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান অলিভিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি

নিখোঁজ ছাত্রীকে বাড়ি পৌঁছে দিল পুলিশ, ফিরেই আত্মহত্যা

আপডেট সময় ০২:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮