ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আফরিন থেকে সেনা প্রত্যাহার করুন: তুরস্ককে সিরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুর্কি সেনাবাহিনীর হাতে সিরিয়ার আফরিন শহর দখলের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ শহর থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে। খবর রেডিও তেহরানের।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জাতিসংঘের কাছে পাঠানো আলাদা দুটি চিঠিতে তুর্কি বাহিনীর আফরিন দখলের কঠোর বিরোধিতা করে একে সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করেছে।

চিঠিতে বলা হয়েছে, তুর্কি বাহিনীর আফরিন দখল ও সেখানে চালানো অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে দামেস্ক। সেইসঙ্গে সিরিয়ার ভূমি থেকে অবিলম্বে আগ্রাসী সেনা প্রত্যাহারের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের কাছে লেখা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরো বলা হয়েছে, তুরস্কের আচরণ ও হামলা শুধু যে সিরিয়ার ভূমি ও জনগণের অখণ্ডতা ও ঐক্যকে হুমকিগ্রস্ত করছে তাই নয় সেই সঙ্গে সন্ত্রাসী ও তাদের সমর্থকদের স্বার্থে সিরিয়ার চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করছে।

সিরিয়ায় অনুপ্রবেশকারী তুর্কি বাহিনী কুর্দি অস্ত্রধারী গোষ্ঠী ওয়াইপিজির হাত থেকে আফরিন শহরের দখল নেয়ার পর দামেস্ক এ প্রতিক্রিয়া জানাল। সিরিয়া সরকার এর আগেও বহুবার আঙ্কারাকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, উগ্র জঙ্গিদের সমর্থন দিতে সিরিয়ায় সেনা পাঠিয়েছে তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আফরিন থেকে সেনা প্রত্যাহার করুন: তুরস্ককে সিরিয়া

আপডেট সময় ০৯:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮