ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পাতাকা অর্ধনমিত রেখে জাতীয় শোক পালন করা হয়। পাশাপাশি কালো ব্যাজ ধারণ করা হয়।

সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এছাড়া এ ঘটনায় ১০ বাংলাদেশি আহত হয়েছেন।

২০ জনকে আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ১০ বাংলাদেশিকে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের স্মরণে শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।

এদিকে রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবনসহ যেসব ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেসব স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিমান দুর্ঘটনায় সাংবাদিক আহমেদ ফয়সালসহ নিহতদের স্মরণে শোক র‌্যালি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার বেলা ১১টায় ডিআরইউয়ের সামনে থেকে এই শোক র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই সঙ্গে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সংগঠনের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন। কর্মসূচির শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন

আপডেট সময় ০৮:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮