ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বাসের ভেতর পরিত্যক্ত সাত লাখ পাউন্ডের চিত্রকর্ম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সের মার্শেই শহরের জাদুঘর থেকে দেশটির চিত্রকর এদগার দেগারের একটি চিত্রকর্ম ২০০৯ সালে চুরি হয়ে গিয়েছিল। এবার সেটি একটি বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।-খবর বিবিসি অনলাইনের।

বিখ্যাত ফরাসি শিল্পী দেগার ১৮৭৭ সালে লে কোরিস্ত নামের ওই চিত্রটি আঁকেন। যেটির আর্থিক মূল্য সাত লাখ পাউন্ড।

সংস্কৃতিমন্ত্রী ফ্রাঁসোয়া নিসেন বলেন, চিত্রকর্মটি উদ্ধার হওয়ায় তিনি দারুণ খুশি। বাসের ভেতরে লাগেজ থেকে কর্তৃপক্ষ চিত্রকর্মটি উদ্ধার করেছে। ফ্রান্সের প্রভাবশালী ঐতিহ্যের জন্য চিত্রকর্মটি হারিয়ে যাওয়া বড় ক্ষতি ছিল। তবে কেউই শিল্পকর্মটির মালিকানা দাবি করেননি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করাও হয়নি।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস থেকে ২০ মাইল পূর্বে মহাসড়কে একটি বাসে তল্লাশি চালানোর সময় মালপত্র রাখার জায়গায় লাগেজের ভেতর পুলিশ চিত্রকর্মটি খুঁজে পায়। পরে জাদুঘর কর্তৃপক্ষ প্যাস্টেল রঙে আঁকা ছবিটি আসল বলে নিশ্চিত করেন।

১৮৩৪ সালে প্যারিসে জন্ম নেওয়া দেগার চিত্রকর্মে প্রতিচ্ছায়াবাদের প্রবর্তকদের একজন। ১৯১৭ সালে তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বাসের ভেতর পরিত্যক্ত সাত লাখ পাউন্ডের চিত্রকর্ম

আপডেট সময় ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮