ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ. আফ্রিকায় স্বর্ণখনিতে চলছে উদ্ধার অভিযান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে ৯৫৫ শ্রমিক আটকেপড়ার পর তাদের উদ্ধারে অভিযান চলছে। খনি পরিচালন কোম্পানির এক মুখপাত্র বলেন, একটি লিফটে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়েছে। বুধবার রাত থেকে শ্রমিকরা ওই খনিতে আটকে আছেন।-খবর বিবিসি অনলাইন।

বিশ্বে স্বর্ণ উৎপাদনে দক্ষিণ আফ্রিকা নেতৃত্ব দিলেও কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। জোহানেসবার্গ থেকে ২৯০ কিলোমিটার দূরে ওয়েলকম শহরে বিয়াট্রিক্স স্বর্ণ খনি। সিবানি-স্টিলওয়াটার নামে এক কোম্পানি এটির তত্ত্বাবধান করছে বলে জানা যায়। খনিটির ২৩টি ভাগ রয়েছে এবং ভূমি থেকে এটি প্রায় এক হাজার মিটার গভীরে।

কোম্পানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড বলেন, আটকা পড়াদের কেউ খারাপ অবস্থায় আছে বলে এ পর্যন্ত কোনো আভাস পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাদের কাছে খাদ্য ও পানীয় পৌঁছানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ. আফ্রিকায় স্বর্ণখনিতে চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় ০৯:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮