ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

সন্ত্রাসীদের মোকাবেলায় তুরস্ক একাই যথেষ্ট: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিনে সেনা অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের নির্মূল করতে তুরস্ক একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ অভিযানে আফরিন অঞ্চলে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তায় তুরস্ক সজাগ রয়েছে। শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় নিজ দলের এক সভায় এরদোগান এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহার।

আফরিন অঞ্চলে পরিচালিত অভিযান ইতিমধ্যে আজাজ অঞ্চলেও বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছেন এরদোগান। তবে অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা তুরস্কের নেই জানিয়েছে তিনি বলেন, তুরস্ক অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াবে না। তবে যদি কেউ সামরিক আগ্রাসন চালায় তাহলে তাদের মোকাবেলা করা হবে।

আফরিন ও আজাজে তুরস্কের অভিযানের লক্ষ্য হচ্ছে দেশটির সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। এরদোগান বলেন, সন্ত্রাসীরা পর্যায়ক্রমে প্রস্তুতি নিচ্ছিল এবং তুরস্কের সীমান্তের দিকে এগোচ্ছিল, যা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে এসব হুমকি মোকাবেলায় তুরস্ক একাই যথেষ্ট জানিয়ে এরদোগান বলেন, তুরস্ক এসব সন্ত্রাসীর দমনে একাই যথেষ্ট। এজন্য কোনো দেশের সহায়তার প্রয়োজন নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমাদের অভিযান আমাদের নিরাপত্তার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে।

আফরিন ও আজাজ অঞ্চলে অভিযান শেষ হওয়ার পর তুর্কি বাহিনী মানজিব প্রদেশেও অভিযান চালাবে বলে জানান এরদোগান।

এদিকে সিরিয়ার আফরিনের তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত অভিযানের মধ্যে সেখানকার সাধারণ নাগরিকদের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। একই সঙ্গে পিকেকে ও অন্যান্য সন্ত্রাসীদের ভয়ে বাড়িছাড়া মানুষকে তাদের ঘরবাড়িতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।

খবরে বলা হয়েছে, আফরিনে আদামা এলাকায় অভিযান শেষে সেনাবাহিনী গ্রামবাসীদের মধ্যে খাবার বিতরণ করেছে। এছাড়া সেনাবাহিনীর ডাক্তাররা স্থানীয়দের চিকিৎসাসেবা দিচ্ছে।

তুর্কি সেনাপ্রধান হুলুসি আকন বলেন, তুরিস্কের সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসীদের নিষ্ঠুরতা থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা ও শান্তি দিতে চেষ্টা করছে সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

সন্ত্রাসীদের মোকাবেলায় তুরস্ক একাই যথেষ্ট: এরদোগান

আপডেট সময় ০৭:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮