ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানির কট্টর ইসলামবিদ্বেষী দলের নেতার ইসলাম গ্রহণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাম্প্রতিক সময়ে জার্মানিতে কট্টর ইসলামবিদ্বেষী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানি-এএফডির উত্থান ঘটে। মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আশ্রয় নেয়া মুসলিম শরণার্থীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে দলটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। গত নির্বাচনে তাদের স্লোগান ছিলো- ‘জার্মানির সঙ্গে ইসলামের কোনো সংযোগ নেই।’

সেই এএফডির সিনিয়র নেতা আর্থার ওয়াগনার ইসলাম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তন করেই তিনি তার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেছেন। জার্মানির ব্রান্ডেনবার্গ প্রদেশ এএফডির নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

ওয়েঙ্গারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এএফডির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আর্থার ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছেন। ২০১৫ সালে এএফডিতে যোগ দিয়েছিলেন তিনি।

পশ্চিমা সংবাদমাধ্যমে ওয়েঙ্গারের ইসলাম গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সামাজিক মাধ্যমগুলোও সরব। যদিও ধর্মান্তর নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়েঙ্গার। তিনি বলেছেন, ‘এটি আমার ব্যক্তিগত ব্যাপার।’

প্রাদেশিক এএফডি সভাপতি আন্দ্রেস কালবিটজ সিএনএনকে বলেন, আমি খুবই অবাক হয়েছি। দলের খ্রিস্টান শাখায় তিনি দীর্ঘদিন অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি আরও জানান, দল থেকে পদত্যাগে ওয়েঙ্গারের ওপর কোনো চাপ ছিল না।

শরণার্থী এবং অভিবাসন বিরোধী দল এএফডি ২০১৭ সালের সেপ্টেম্বরে ১২.৬ ভাগ ভোট নিয়ে প্রথমবারের মত জার্মান সংসদে (বুন্দেসটার্গ) প্রবেশ করে রেকর্ড গড়ে। হয়ে উঠে সংসদের তৃতীয় বৃহত্তম দল।

এক মাস আগেই দলটির ডেপুটি লিডার বেট্রিক্স ভন স্ট্রচ ইসলামবিরোধী মন্তব্য করার কারণে ফেসবুক ও টুইটারের কালো তালিকাভুক্ত হয়েছিলেন। এছাড়া এই দলটি জার্মানিতে মসজিদ নির্মাণের বিরুদ্ধেও স্লোগান দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জার্মানির কট্টর ইসলামবিদ্বেষী দলের নেতার ইসলাম গ্রহণ

আপডেট সময় ০৬:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮