ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যত বেশি সম্ভব মুসলমানকে হত্যা করতে চেয়েছি: অসবোর্ন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনে মসজিদের কাছে মানুষের ওপর ভ্যান চালিয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত ড্যারেন অসবোর্ন যত বেশি সংখ্যায় সম্ভব মুসলমানদের হত্যা করতে চেয়েছিলেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

ড্যারেন অসবোর্নের বিরুদ্ধে অভিযোগ, উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় মসজিদে কাছে গত বছর তিনি মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দেন। এতে মাকরাম আলী নামের এক ব্যক্তি নিহত হন এবং আহত হন আরও নয়জন। খবর বিবিসি বাংলার। এজন্য তার বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টা অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অসবোর্ন বলেন, সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন এবং তাই মুসলমানদের লক্ষ্য করে হামলা চালাতে চাইছিলেন। আদালতে বাদীপক্ষ অভিযোগ করেন, গত ১৯শে জুন মি. অসবোর্ন ভ্যান চালিয়ে লুটন থেকে লন্ডনে আসেন এবং রাত ১২টার দিকে ওই হামলা চালান। তারাবির নামাজের জন্য ওই সময়ে জায়গাটি মুসল্লিতে পরিপূর্ণ ছিল। পুলিশ তার ভ্যান থেকে একটি চিরকুট উদ্ধার করেছে যেখানে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের গালাগাল করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যত বেশি সম্ভব মুসলমানকে হত্যা করতে চেয়েছি: অসবোর্ন

আপডেট সময় ১০:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮