ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইদলিবে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে সিরীয় বাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিন এলাকায় তুর্কি অভিযানের মধ্যেই দেশটির ইদলিব প্রদেশে সরকারি এবং সরকারপন্থী বাহিনীগুলোও অভিযান শুরু করেছে। আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের নির্মূল এ অভিযান শুরু করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিব প্রদেশের পূর্বাঞ্চলে এ সন্ত্রাসীগোষ্ঠীকে অবরোধ করা হয়েছে। খবর রেডিও তেহরানের।

আন-নুসরা ফ্রন্ট বর্তমানে জাবহাত ফতেহ আশ শামস হিসেবে পরিচিত। এ বাহিনীর দেড় হাজারের বেশি জঙ্গি অবরুদ্ধ হয়েছে। অবরুদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্যদের কাছে ট্যাংক, সাঁজোয়া গাড়ি, কামান এবং মর্টারসহ নানা অস্ত্রশস্ত্র রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিরীয় সেনাবাহিনী ইদিলিবে সন্ত্রাসীদের কবল থেকে আবু ধুহুর বিমান ক্ষেত্রসহ ২৪টি বসতি মুক্ত করেছে। এছাড়া ৩.৭ মাইল অগ্রসরও হয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে এ প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে সিরীয় বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

ইদলিবে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে সিরীয় বাহিনী

আপডেট সময় ১০:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮