ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকে আইএস নেত্রী জার্মান নারীর মৃত্যুদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের আলোচিত জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) এক নারী সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। মরোক্ত বংশোদ্ভূত নারী জামার্নির নাগরিক। তার বিরুদ্ধে আইএসের অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগ আনা হয়।

আদালতের মুখপাত্র আবদেল সেত্তার বলেন, সন্ত্রাসী সংগঠনটিকে রসদ সরবরাহ এবং অপরাধ সংঘটনে সহযোগিতার দায়ে তাকে এই দণ্ড দেয়া হয়। জিজ্ঞাসাবাদে ওই নারী আইএসে যোগ দিতে দুই কন্যাসহ সিরিয়ার উদ্দেশে জার্মানি ত্যাগ করার কথা স্বীকার করেন। পরবর্তী সময়ে তিনি ইরাকে আসেন এবং সংগঠনটির এক সদস্যকে বিয়ে করেন।

এর আগে ২০১৭ সালে একই আদালত আইএসের হয়ে যুদ্ধ করায় এক রুশ নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছিল। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে তাকে আটক করা হয়েছিল। গত ২০১৭ সালের জুলাই মাসে মসুল থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করে ইরাকি বাহিনী। এর মধ্য দিয়ে ওই শহরে আইএসের তিন বছরের নিয়ন্ত্রণের সমাপ্তি ঘটে।

জার্মানির বিচার বিভাগ জানিয়েছিল, একই মাসে আইএসের সদস্য সন্দেহে মসুলে এক জার্মান কিশোরীকে গ্রেফতার করা হয়। আটককৃত আরো তিন নারীর সঙ্গে তাকে বাগদাদে রাখা হয়েছে।

ইরাকে গ্রেফতার আইএস সদস্যদের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে পুলিশ চিফ অব জেনারেল ওয়াসিক আল-হামদানি বলেছেন, মসুল এবং এর আশপাশের এলাকা থেকে চার হাজার জঙ্গিকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরাকে আইএস নেত্রী জার্মান নারীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮