ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফরিনে হামলা শুরু করেছে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার কুর্দি-অধ্যুষিত আফরিন অঞ্চলে হামলা শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় ৭০টি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখনও কোনো তুর্কি সেনা সেখানে প্রবেশ করেনি। এখন কেবল দূর থেকে কামানের গোলাবর্ষণ করা হচ্ছে। শিগগিরই সেখানে তুর্কি সেনাবাহিনী প্রবেশ করবে।

এদিকে আফরিনে হামলা শুরু হওয়ার পর সেখান থেকে রাশিয়া তাদের সৈন্যদের নিরাপদে সরিয়ে নিচ্ছে। সৈন্যদের সরিয়ে নেয়ার মাধ্যমে রাশিয়া তুরস্কের হামলাকে সমর্থন দিচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা।

কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেছে, তুরস্ক গত মধ্যরাত থেকে কামানের গোলাবর্ষণ শুরু করেছে। কয়েকটি গ্রামে গোলা আঘাত হেনেছে বলে তারা জানিয়েছে।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান কুর্দি গেরিলাদের আত্মসমর্পণের আহ্বান জনিয়েছেন। তুরস্ক বলছে, সিরিয়ার কুর্দি গেরিলারা তুরস্কের জন্য ক্রমেই বড় ধরনের হুমকিতে পরিণত হচ্ছে।

এদিকে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, পিকেকে সন্ত্রাসীরা ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষকে হত্যা করেছে। আফরিন এলাকায় বর্তমানে পিকেকে এর ৮ থেকে ১০ হাজার সন্ত্রাসী অবস্থান করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফরিনে হামলা শুরু করেছে তুরস্ক

আপডেট সময় ০১:০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮