ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাননের বিরুদ্ধে সমন জারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। গ্র্যান্ড জুরির শুনানিতে হাজির হতে তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়েছে, ব্যাননকে তলব করেছেন এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলার, যিনি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের একটি কমিটিও আলাদাভাবে ওই বিষয়ে তদন্ত করছে। ব্যানন মঙ্গলবার সেই কমিটির শুনানিতেও হাজির হয়েছিলেন।

ট্রাম্পের ভোটের প্রচারে ‘আমেরিকা ফার্স্ট’ দর্শনকে একটি আকৃতি দেয়ার ক্ষেত্রে ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক নির্বাহী চেয়ারম্যান ডানপন্থী জাতীয়তাবাদী ব্যাননের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নির্বাচনে জয়ের পর ট্রাম্প তাকে পুরস্কৃত করেছিলেন হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্টের পদ দিয়ে। কিন্তু হোয়াইট হাউসে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে গত আগস্টে ওই পদ হারান ব্যানন।

এর পর জানুয়ারির শুরুতে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ে ট্রাম্পের ছেলেকে নিয়ে মন্তব্যের কারণে তাকে ব্রাইবার্টের শীর্ষ পদও ছাড়তে হয়।

গত নির্বাচনের প্রচারে রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে বৈঠক করে ট্রাম্পপুত্র ‘রাষ্ট্রদ্রোহমূলক’ ও ‘দেশপ্রেমহীন’ কাজ করেছিলেন বলে সাংবাদিক মাইকেল উলফের লেখা ওই বইয়ে মন্তব্য করেছিলেন ব্যানন। তার ওই বক্তব্য মস্কোর সঙ্গে যোগসাজশ নিয়ে তদন্তের পালে নতুন হাওয়া দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাননের বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় ১২:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮