ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৩ সন্তানকে শেকলে বেঁধে রেখেছিল মার্কিন দম্পতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়ি থেকে বাবা-মায়ের হাতে নির্যাতনের শিকার ১৩ ভাইবোনকে উদ্ধারের পর তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে পুলিশ। খবর বিবিসির। দুই থেকে ২৯ বছর বয়সী ঐ ছেলেমেয়েদের তাদের বিছানার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তাদেরই বাবা ও মা।

ডেভিড অ্যালেন ও লুইস অ্যান টারপিন নামে ঐ বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নির্যাতন ও শিশুদের জীবন বিপদগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

রবিবার সকালে আটক ছেলেমেয়েদের মধ্যে ১৭ বছর বয়সী একটি মেয়ে পালিয়ে যায়। সে জরুরি বিভাগকে ভাইবোনদের বন্দি অবস্থা সম্পর্কে জানায়।

তখনই বিষয়টি প্রথম পুলিশের গোচরে আসে। তাদের উদ্ধার করার পর পুলিশ জানিয়েছে ঐ ছেলেমেয়েরা অপুষ্টিতে ভুগছে। তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল।

খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদের আটকে রাখা হয়েছিল। সানবার্নাডিনো শহরের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৩ সন্তানকে শেকলে বেঁধে রেখেছিল মার্কিন দম্পতি

আপডেট সময় ০৩:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮