ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টরেন্টো বিমানবন্দরে ২টি বিমানের মধ্যে সংঘর্ষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার টরেন্টো বিমানবন্দরের রানওয়েতে শুক্রবার দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের লেজে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কিত আরোহীরা জরুরি পথ দিয়ে বিমান থেকে নেমে পড়ে।

ওয়েস্ট জেট ও সানউইং বিমান কোম্পানির পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। টরেন্টোর পিয়ারসন অন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দরটিতে পাঁচ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটল।

ভিডিও ফুটেজে সানউইংয়ের বিমানের লেজে আগুন জ্বলতে দেখা গেছে।

ওয়েস্ট জেট কোম্পানির পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, ‘ওয়েস্ট জেট নিশ্চিত করছে যে বোয়িং ৭৩৭-৮০০ ডব্লিউএস২৪২৫ বিমানটি ১৬৮ যাত্রী ও ছয় ক্রু নিয়ে কানকুন থেকে টরেন্টো পিয়ারসনে যাওয়ার জন্য উড্ডয়নের জন্য অপেক্ষা করছিল। এ সময় সানউইংয়ের একটি বিমান পেছন থেকে এটাকে ধাক্কা দেয়।’

এতে কেউ আহত হয়েছে কিনা তা উল্লেখ না করে আরো বলা হয়, যাত্রীদেরকে নিরাপদে টার্মিনাল দিয়ে সরিয়ে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

টরেন্টো বিমানবন্দরে ২টি বিমানের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ১২:১৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮