ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের টুইটের জেরে মার্কিন দূতকে তলব পাকিস্তানের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের জেরে পাকিস্তান দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। মঙ্গলবার পাকিস্তানে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র একথা জানিয়েছেন। উগ্রবাদীদের সম্পর্কে ‘মিথ্যা ও শঠতার আশ্রয় নেয়ার’ অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে সহায়তা বন্ধের কথা বলার পর দুই দেশের মধ্যে ব্যতিক্রমী এ প্রকাশ্য বিরোধের সৃষ্টি হলো।

মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হালেকে সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাদের পররাষ্ট্র দফতরে ডেকে পাঠানো হয়। এর আগে ইসলামাবাদ ট্রাম্পের ওই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাকিস্তান কর্তৃপক্ষ দেশটিকে উগ্রবাদীদের জন্য নিরাপদ স্বর্গ বানিয়ে ফেলেছে বলে ট্রাম্প টুইটারে অভিযোগ করেন।

ট্রাম্পের টুইটে পাক-মার্কিন বাকযুদ্ধ শুরু

পাকিস্তানের কড়া সমালোচনা করে বছর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্র দেশটির বিরুদ্ধে ধোঁকাবাজি এবং উগ্রবাদ দমনে ব্যর্থতার অভিযোগে সাহায্য বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।

বছরের প্রথম টুইটে ট্রাম্প বলেছেন, বৈদেশিক সাহায্য হিসেবে প্রতিবছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ নিলেও, পাকিস্তান এতদিন উগ্রবাদীদের আশ্রয় দিয়ে এসেছে। ট্রাম্পের টুইটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান, বলেছে আফগানিস্তানে হেরে ক্ষেপে গেছেন ট্রাম্প।

এখন পাকিস্তানকে প্রতিশ্রুত সাড়ে ২৫ কোটি ডলার না পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। গত আগস্টে এ অর্থ সাহায্য পাঠাতে দেরি হবে বলে ইসলামাবাদকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

নিউ ইয়র্ক টাইমস বলছে, উগ্র দলগুলোকে দমনে পাকিস্তানের ব্যর্থতার কারণেই হয়ত যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে। টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ১৫ বছর ধরে বোকার মতো পাকিস্তানকে প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার অর্থ সাহায্য দিয়ে এসেছে। যার বিনিময়ে তারা কিছুই পায়নি। বরং মার্কিন নেতাদের বোকা ভেবে পাকিস্তান মিথ্যা বলেছে ও প্রতারণা করেছে।

তিনি আরো বলেছেন, উল্টো আফগানিস্তানে মার্কিন সেনারা যাদের খুঁজছে, পাকিস্তান তাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে।

“কিন্তু যথেষ্ঠ হয়েছে, আর না।”

মার্কিন প্রেসিডেন্টের এই টুইটের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খাজা আসিফ তার দেশের সংবাদ মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে যে তাদের আর সহযোগিতা করতে পারবে না পাকিস্তান। ফলে ট্রাম্পের এই ‘না’ এর বাড়তি কোনো গুরুত্ব নেই।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান যে অর্থ সহায়তা নিয়েছে তার ব্যয়সহ যাবতীয় তথ্য প্রকাশ করতে ইসলামাবাদ প্রস্তুত বলেও জানান পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রী। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খুররম দস্তগীর এক টুইটে জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী জোটের অংশ হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে মুফতে স্থল ও আকাশসীমা এবং দেশটির সামরিক ঘাঁটিসমূহ ব্যবহারের সুযোগ দিয়েছে।

এছাড়া গত ১৬ বছর ধরে আল কায়েদাকে ধ্বংসে সাহায্য করার দাবি করা হয়েছে ওই টুইটে। বলা হয়েছে বিনিময়ে পাকিস্তান ‘অবিশ্বাস’ ছাড়া পায়নি কিছুই। পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেইলকে তলব করে ইসলামাবাদ মার্কিন প্রেসিডেন্টের টুইট বার্তার প্রতিবাদ জানায়।

আফগানিস্তানের তালিবানদের মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও। তালিবান সমর্থিত হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিতে পারায় এরই মধ্যে পাকিস্তানের লক্ষাধিক ডলার অর্থ সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই টুইটকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত আফগান রাষ্ট্রদূত হামদুল্লাহ মোহিব আর সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। পাকিস্তান যুক্তরাষ্ট্রের বহু পুরনো মিত্র। এই বন্ধুত্বের কারণেই পাকিস্তান নেটো সদস্য না হয়েও বিশেষ মর্যাদা ভোগ করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের টুইটের জেরে মার্কিন দূতকে তলব পাকিস্তানের

আপডেট সময় ০৩:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮