ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে অর্থ সহায়তা বন্ধ করতে চান ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় পাকিস্তানকে প্রস্তাবিত ২৫ কোটি ৫০ লাখ ডলারের অর্থ সাহায্য বন্ধ করে দিতে চলেছে যুক্তরাষ্ট্র। শনিবার নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ডন জানিয়েছে, পাকিস্তানকে অর্থ সাহায্য করা নিয়ে ট্রাম্প প্রশাসনে জোর বিতর্ক শুরু হয়েছে।

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান যাতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। খোদ ট্রাম্প ইসলামাবাদকে অর্থ সাহায্য বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছেন। এরপরেও পাকিস্তানকে আগস্টে অর্থ দিয়েছিল ওয়াশিংটন। প্রতিবেদন অনুযায়ী, ২০০২ সাল থেকে এ বছরের আগস্ট পর্যন্ত পাকিস্তানকে ৩৩ হাজার কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৫ কোটি ৫০ লাখ ডলার পাকিস্তানকে দেয়া অনেক দিন থেকে ঝুলে রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। তাই ওই অর্থ যাতে পাকিস্তানকে না দেয়া হয় তার জন্য চাপ ক্রমশ বাড়ছে। ট্রাম্প আসার পরে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

খোদ ট্রাম্প বলেছেন, ‘পাকিস্তান এমন শক্তির নিরাপদ স্বর্গ যারা হিংসা, সন্ত্রাস এবং বিশৃঙ্খলা তৈরি করে।’ এর আগে বুধবার কাবুলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, পাকিস্তানের প্রতি নজর রাখছে আমেরিকা।

আর বৃহস্পতিবার পাকিস্তান সেনা জানিয়েছে, আফগানিস্তান যদি সে দেশে জঙ্গি শিবিরগুলো বন্ধ না করে তবে একতরফাভাবে অভিযান চালাবে তারা। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে অর্থ সহায়তা বন্ধ করতে চান ট্রাম্প

আপডেট সময় ১২:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭