ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

রোহিঙ্গা ইস্যূতে চীন ও রাশিয়ার উপর চাপ দেয়ার আহ্বান জাতিসংঘের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনরোধে সহযোগিতার জন্য চীন ও রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিষয়ক তদন্ত দল।

মিয়ানমারে রাখাইন বিষয়ে চীন ও রাশিয়ার কঠোর সমালোচনা করে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বলেছেন, রোহিঙ্গাদের উপর সামরিক অভিযান ঠেকাতে জাতিসংঘকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এবং ওআইসি’র মতোই ব্যর্থ হয়েছে চীন ও রাশিয়া।

এর আগে লিকে মিয়ানমারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে লি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবো চীন ও রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্য যেন তারা মানবাধিকারের পক্ষে দাঁড়ান।

চীন বলছে, বিভিন্ন দেশ ও ব্যক্তি মিয়ানমারকে তাদের অভ্যন্তরীন বিষয়টি সমাধানের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে দিতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়ং বলেন, মানবাধিকার রক্ষার জন্য বাহ্যিক চাপ সমস্যা সমাধানে সাহায্য করবে না বরং পরিস্থিতি আরো ঘোলাটে করবে। তবে এবিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত ১০ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের উপর এমন আচরণকে পাঠ্যপুস্তকে বর্ণিত জাতিগত নিধনের সঙ্গেই তুলনা করেছে জাতিসংঘ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

রোহিঙ্গা ইস্যূতে চীন ও রাশিয়ার উপর চাপ দেয়ার আহ্বান জাতিসংঘের

আপডেট সময় ০২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭