ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

মহেশখালীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে তিনজন। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা ৩৫ মিনিটে মহেশখালী সদর ইউনিয়নের পালপাড়ায় একটি বিমান বিধ্বস্ত হয়। অন্যটি ছোট্ট মহেশখালী ইউনিয়নের জালিপাড়ায় বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে বেশ কিছুক্ষণ সময় রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুইটি। বিমান দুইটির মডেল ইয়াকভলেভ ইয়াক-১৩০। দুইটি বিমানে দুইজন করে চারজন ছিলেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ চলছে।

রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত করপোরেশন এই অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণ করে থাকে। এই যুদ্ধবিমান মৌলিক ও যুদ্ধ প্রশিক্ষণের জন্য উপযোগী। শব্দের চেয়ে কম গতি সম্পন্ন ইয়াক-১৩০ চতুর্থ-প্লাস ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নেয়া যায়।

ইয়াক-১৩০ অন-বোর্ড স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থাসহ আকাশে অন্য এয়ারক্রাফটে এবং আকাশ থেকে মাটিতে মিসাইল এবং বোমা হামলায় সক্ষম। ২০১৩ সালে রাশিয়ার কাছ থেকে এসব অত্যাধুনিক বিমান কেনার চুক্তি বাংলাদেশ সরকার। প্রথমে ২৪ কেনার কথা থাকলেও পরে ১৬ টির চুক্তি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

মহেশখালীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আপডেট সময় ১১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭