ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি রাজপ্রাসাদের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের: যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরানে নির্মিত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের আল ইয়ামামা রাজপ্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে আঘাত হানার আগেই সেটি আকাশে রুখে দেয় সৌদি সেনাবাহিনী। পরে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ‘বুরকান এইচ২’ নামের ক্ষেপণাস্ত্রটি ছোড়ার দায় স্বীকার করা হয়।

এর পর পরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন দূত নিকি হ্যালে বলেন, সৌদি আরবের দিকে এর আগে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মতো এটিতেও বিশেষ নির্দেশক ছাপ ছিল, যা ক্ষেপণাস্ত্রটির প্রস্তুতকারক হিসেবে ইরানকেই নির্দেশ করে।

হ্যালে আরো বলেন, ‘তেহরানের সন্ত্রাসবাদ প্রকাশ্যে আনতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং তাদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে প্রয়োজোনীয় সব কিছু করতে হবে। আমরা যদি তা না করি, তাহলে ইরান আঞ্চলিক সংঘাতকে আরো গভীরে নিয়ে যাবে।’

তবে হুতি বিদ্রোহীদের হাতে ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার আভিযোগ অস্বীকার করেছে ইরান।

মঙ্গলবার রিয়াদের ওই রাজপ্রসাদে সৌদি নেতাদের বৈঠক ছিল। রাজপ্রসাদের মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম টুইটারে জানান, রাজপ্রাসাদে সৌদি নেতাদের বৈঠক লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। সে সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের উপস্থিত থাকার কথা ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি রাজপ্রাসাদের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭