ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ভেটো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থি: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান ওয়াশিংটনের এ পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থি বলে মন্তব্য করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত ঘোষণা প্রত্যাখ্যান করে সোমবার রাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। যদিও এটিতে ওই ঘোষণার কথা সরাসরি উল্লেখ করা হয়নি। কিন্তু তারপরও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে, দেশটি ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে চায়।

তিনি ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি হিসেবে উল্লেখ করে ওই ঘোষণা বাস্তবায়নে বাধা দেয়ার জন্য বিশ্বের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান।

এর আগে নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পরপরই জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলি খসরু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবে ভেটো দেয়ার তীব্র নিন্দা জানান।

সারা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একইসঙ্গে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন তিনি।

ইহুদিবাদী ইসরায়েল ১৯৬৭ সাল থেকে জেরুজালেম দখল করে আছে। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ এই শহরে অবস্থিত এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের ভেটো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থি: ইরান

আপডেট সময় ০১:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭