ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নিচ্ছেন প্রণব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রথম ভারতের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামীকাল সোমবার তার পাঁচ বছরের মেয়াদ শেষ করছেন। তাকে বিদায় জানাতে তিনদিনের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি পদ থেকে আনুষ্ঠানিক বিদায় নেবেন প্রণব মুখার্জি। এদিন একই মঞ্চে পাশাপাশি বসবেন প্রণব ও কোবিন্দ। পার্লামেন্টের সেন্ট্রাল হলের এ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন নতুন রাষ্ট্রপতি। এদিনই প্রণব দিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিল থেকে বিদায় নিয়ে তার নতুন নিবাস দিল্লির ১০ রাজাজি মার্গ ভবনে উঠবেন।

গতকাল শনিবার রাতে প্রণবের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার পার্লামেন্টের নিন্মকক্ষ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের আমন্ত্রণে প্রণবের একটি স্মারক উম্মোচন করা হবে। এরপর আগামীকাল রাষ্ট্রপতি ভবনের বাংকোয়েট হলে মন্ত্রিসভার সব সদস্যদের সম্মানে এক ভোজ-উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার হায়দ্রাবাদ হাউসে এক নৈশভোজের আয়োজন করেন মোদি। সেখানে প্রণব, নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ মন্ত্রিসভার সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। বিদায়ী রাষ্ট্রপতির সম্মানে সেখানে তার পছন্দমতো বিশেষ খাবারের ব্যবস্থা ছিল।

রোববার সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রণবের সম্মানে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করছেন স্পিকার সুমিত্রা। ওই অনুষ্ঠানে মোদিসহ পার্লামেন্টের সব সদস্য উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কোবিন্দও। এছাড়া প্রণবকে দেওয়া হবে নানা স্মারক ও স্মৃতিচিহ্ন। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্য থেকেও তার জন্য উপহার পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নিচ্ছেন প্রণব

আপডেট সময় ০২:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭