ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেকনাফে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে লেদায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ হোসেন ছিদ্দিক বিষয়টি জানিয়েছেন।

ইউএনও জানান, বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগে। সেই আগুন দ্রুত বস্তির বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা মিলে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে প্রায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, মালামাল ও আসবাব পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউএনও আরো জানান, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেকনাফে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড

আপডেট সময় ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭