ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পশ্চিম তীর ও জেরুজালেমে মার্কিন নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেম শহর সফরের বিষয়ে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরায়েলের তেল আবিব শহর থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পরিকল্পনায় ফিলিস্তিনিরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে- এমন আশংকায় মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিক বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করল।

পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার পরামর্শ দিয়েছে, যেসব এলাকায় লোকজনের ভীড় আছে কিংবা সেনা ও পুলিশের উপস্থিতি রয়েছে শুধুমাত্র সেসব এলাকা দিয়ে মার্কিন নাগরিকরা সতর্কভাবে চলাফেরা করতে পারবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়া হবে বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন। এরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কমূলক ব্যবস্থা নিল।

মার্কিন একটি সূত্র বলেছে, আজই বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত ঘোষণা দিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ডলারের দামে নতুন রেকর্ড

পশ্চিম তীর ও জেরুজালেমে মার্কিন নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৬:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭