ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে কনসার্ট, অংশ নিলেন নারীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব দিনে দিনে আরও আধুনিক নগরী হিসেবে গড়ে উঠছে। প্রতিদিনই নানা ঘটনা ঘটছে দেশটিতে। এবার জেদ্দার এক বিলাসবহুল হোটেলে নারীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটিতে এ ধরনের আয়োজন এবারই প্রথম।

গত বুধবার কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল জেদ্দার হিলটন হোটেলে। এতে পারফর্ম করেন উপসাগরীয় অঞ্চলের বিখ্যাত সঙ্গীত শিল্পী বালকিস। দর্শকদের সারিতে তার নারী ভক্তদের সংখ্যাই ছিল বেশি। প্রায় দুই হাজার নারী ভক্ত এই শো উপভোগ করেন। জনপ্রিয় শিল্পী বালকিসের বাড়ি ইয়েমেনে। তার বাবা আহমেদ ফাতহিও একজন সমঝদার বাদ্যশিল্পী।

সৌদির জাতীয় সঙ্গীত দিয়ে কনসার্টটি শুরু হয়। এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শিল্পীরা নিজেদের গানের পাশাপাশি আরব অঞ্চলের ঐতিহ্যবাহী গানগুলোও গেয়ে শোনান। অনুষ্ঠানের শুরুতে এক ঘোষণায় বলা হয়, ‘সৌদি আরবের ইতিহাসে এ ধরনের কনসার্ট এবারই প্রথম।’

কনসার্টটির আয়োজক সংস্থার মালিক গাদা ঘাজ্জাভি বলেন, প্রায় ৩০০০ টিকেট বিক্রি হয়েছিল। টিকেটের দাম ছিল ৩০০ থেকে ২৫০০ সৌদি রিয়ালের মধ্যে। বাদশাহ সালমান ক্ষমতায় আসার পর থেকেই সৌদিতে শুরু হয়েছে নানান সামাজিক এবং অর্থনৈতিক সংস্কার। গত জুনে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় সৌদি আরব। পরে স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখারও অনুমতি পেয়েছে নারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবে কনসার্ট, অংশ নিলেন নারীরা

আপডেট সময় ০৭:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭