ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল জাজিরায় বোমা হামলার ডাক দুবাই নিরাপত্তা প্রধানের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা কাতারের টেলিভিশন চ্যানেল আল জাজিরার সদরদপ্তরে বোমা হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আল জাজিরাকে সন্ত্রাসবাদের মেশিন বলে অভিহিত করেছেন। এছাড়া, আল জাজিরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও আল-নুসরা ফ্রন্টের চ্যানেল বলে মন্তব্য করেছেন। আল জাজিরার বিরুদ্ধে এসব ক্ষুব্ধ মন্তব্যকারী কর্মকর্তা হচ্ছেন দুবাইয়ের নিরাপত্তা প্রধান দাহি খালফান। এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরব কয়েকটি মিত্র দেশকে নিয়ে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে। আরব আমিরাত সে জোটের অন্যতম প্রধান অংশগ্রহণকারী দেশ। পাশাপাশি সৌদি আরবসহ যে কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও দোহার ওপর অবরোধ আরোপ করেছে তারও অন্যতম হচ্ছে আমিরাত।

মিশরের সিনাই উপদ্বীপে গত শুক্রবার একটি মসজিদে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে তার জন্যও খালফান আল জাজিরাকে দায়ী করেন। তিনি প্রশ্ন করেন, আর কতকাল আল জাজিরা মিশর ও আরব জাহানের নিরাপত্তা ধ্বংসের তৎপরতা চালিয়ে যাবে?

খালফান এ ধরনের বিতর্কিত কথাবার্তার জন্য আগে থেকেই বিশেষ পরিচিত। এর আগে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য প্রকাশ্যে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, কয়েকটি মুসলিম দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার প্রতি সমর্থন দিয়েছেন। পাশাপাশি কাতারে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে বাধা দেয়ার আহ্বান জানান খালফান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল জাজিরায় বোমা হামলার ডাক দুবাই নিরাপত্তা প্রধানের

আপডেট সময় ০৩:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭