ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় রোববার কাতালোনিয়া যাচ্ছেন। অঞ্চলটির ওপর সরাসরি কেন্দ্রের শাসন বলবৎ করার পর এটাই সেখানে তার প্রথম সফর। এদিকে শনিবার আঞ্চলিক নেতাদের মুক্তির দাবিতে কাতালোনিয়ায় হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করে। খবর এএফপি’র।

রাহয় রোববার স্থানীয় সময় বেলা ১১টায় কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় যাচ্ছেন। আগামী মাসের নির্বাচনে তার পপুলার পার্টির প্রচারণাকে সামনে রেখে তিনি এই সফরে যাচ্ছেন। কাতালান নেতা কার্লেস পুজেমনকে বরখাস্ত, তার আঞ্চলিক সরকারের ক্ষমতা কেড়ে নিয়ে পার্লামেন্টকে ভেঙ্গে দেয়া এবং অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল করার দুই সপ্তাহ পর তিনি সেখানে যাচ্ছেন।

তিনি ২১ ডিসেম্বর সেখানে নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছেন। স্পেনের বার্সেলোনায় শনিবার বিচ্ছিন্নতাবাদী কাতালান নেতাদের মুক্তির দাবিতে সাড়ে সাত লাখ লোক বিক্ষোভ করেছে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা দাবি করায় তাদের আটক করা হয়েছে। রাহয় বার্সেলোনায় জনসম্মুখে বের হবেন না। সেখানকার একটি হোটেলে তার দলের মনোনিত এক প্রার্থীর একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭