ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চবি শিক্ষককে অস্ত্র ঠেকিয়ে হুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে আন্দোলন করার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষককের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। হুমকি পাওয়া মুহাম্মদ আমির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চের সহযোগী অধ্যাপক ও বর্ধিত হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে আন্দোলনরত সংগঠন করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সমপাদক।

মুহাম্মদ আমির উদ্দিন জানান, ১০-১২ জন যুবক নিজেদের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী পরিচয় দিয়ে হুমকি তাঁকে দিয়েছে। তিনি বলেন, ইনস্টিটিউটের দ্বিতীয় তলায় আমার কক্ষে গিয়ে তাদের নেতার বিরুদ্ধে কেন আন্দোলন করছি তা জানতে চায় তারা। আমি বলেছি, আমি তো কারো বিরুদ্ধে আন্দোলন করছি না। ওই সময় তাদের মধ্যে একজন আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে ক্যামপাসে প্রবেশ করতে দেবে না বলে হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, হুমকি পাওয়ার বিষয়ে আমরা শুনেছি এবং বিকেল সাড়ে ৩টায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অফিস সময় শেষ হয়ে যাওয়ায় দেখা সম্ভব হয়নি। সোমবার এটি দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর বলেন, হুমকিপ্রাপ্ত শিক্ষককে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চবি শিক্ষককে অস্ত্র ঠেকিয়ে হুমকি

আপডেট সময় ০৫:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭