ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

স্বাধীনতাকামী কাতালান নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ গঠনের আবেদন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্বাধীনতাকামী কাতালোনিয়ার নেতাদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের আবেদন জানিয়েছেন স্পেন সরকার। সোমবার দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটর জোস ম্যানুয়েল মাজা এ তথ্য জানান। খবর এএফপি।

তিনি জানান, সোমবার কাতালোনিয়ার ওই বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন জানানো হয়েছে। আদালত এখন সিদ্ধান্ত নেবে চার্জ গ্রহণ করা হবে কি না। তিনি বলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, তহবিল তসরুফ এবং কর্তৃত্বের অপব্যবহারের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গত ১ অক্টোবর একটি গণভোট হয়। সেখানে স্বাধীনতার পক্ষে অধিকাংশ জনগণ ভোট দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার স্বাধীনতা ঘোষণা করে দেশটির নেতা পুজডেমন।

এর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালান পার্লামেন্টে ভেঙে দিয়ে আগাম স্থানীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি কাতালান নেতা কার্লেস পুজেমন ও তার মন্ত্রিসভাকেও বরখাস্ত করেন।

কাতালোনিয়া স্পেনের অন্যতম ধনী এবং স্বতন্ত্র অঞ্চল। বহুদিন ধরেই এই অঞ্চলে নিজেদের স্বাধীনতার দাবিটি বিচ্ছিন্নভাবে চলে আসছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাধীনতাকামী কাতালান নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ গঠনের আবেদন

আপডেট সময় ১১:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭