ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বার্সেলোনায় বিশাল স্পেনপন্থি বিক্ষোভ সমাবেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্বাধীনতা ঘোষণা করায় স্পেন কাতালোনিয়ার স্বায়ত্তশাসন ছিনিয়ে নেয়ার একদিন পরে বার্সেলোনায় স্পেনপন্থি বিরাট বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। কাতালোনিয়ার সবচেয়ে বড় শহরে এই বিক্ষোভে জমা হওয়া ব্যক্তিরা বরখাস্ত কাতালান নেতা কার্লেস পুজদেমনকে কারাবন্দী করার দাবি লেখা ব্যানার নিয়ে এসছে।

স্পেন কাতালোনিয়ায় কেন্দ্রীয় শাসন জারি করার পরে কার্লেস পুজদেমনকে বরখাস্ত করা হয়। রবিবার বেলজিয়ামের এক মন্ত্রী বলেছেন, তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় পেতে পারেন। গত ১ অক্টোবর পুজদেমনের বিচ্ছিন্নতাবাদী সরকার স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের পর থেকে সাংবিধানিক সংকটে পড়েছে স্পেন। এই গণভোটকে অবৈধ ঘোষণা করেছিল স্পেনের সাংবিধানিক আদালত।

কাতালান সরকার জানিয়েছে, গত ১ অক্টোবরের ভোটে ৪৩ শতাংশ ভোটার অংশ নিয়েছে যার ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। শুক্রবার কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করে যা স্পেন সরকার অবৈধ ঘোষণা করে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দেন এবং পুজদেমনকে বরখাস্ত করেন। ডিসেম্বরে কাতালোনিয়ায় নতুন নির্বাচনের ঘোষণা দেন রাখয়।

পুজদেমন কাতালোনিয়ায় স্পেন সরকারের কেন্দ্র থেকে নিয়ন্ত্রণের সিদ্ধান্তের গণতান্ত্রিক বিরোধিতা করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বার্সেলোনায় বিশাল স্পেনপন্থি বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭