ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতালোনিয়ার স্বাধীনতা নিয়ে উত্তেজনা তুঙ্গে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছেই। ইতিমধ্যেই কাতালান আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে পুজডেমনকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে স্পেনের সরকার। কিন্তু তারপরও তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন স্পেনের এক কর্মকর্তা।

অন্যদিকে পুজডেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাক দিয়েছেন গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার। কাতালান স্বাধীনতার বিপক্ষে মাদ্রিদে সমাবেশ করেছে স্প্যানিশ জনগণ।

কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা পুজডেমনকে কেন্দ্রীয় সরকারের ঘোষিত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চায় স্পেন সরকার। যদিও স্বাধীনতার ঘোষণা দেওয়ার দায়ে তাকে আঞ্চলিক সরকার থেকে সরিয়ে দিয়ে কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে মাদ্রিদ। ক্ষমতায় আনা হয়েছে দেশটির উপ-প্রধানমন্ত্রী সোরাইয়া সান্তামারিয়াকে।

আগে থেকে ধারণ করা পুজডেমন এক টেলিভিশন ভাষণে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণার পর থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। ভাষণটি কাতালান টিভিতে শনিবার বিকেলে সম্প্রচারিত হয়। সেখানে গণতান্ত্রিক প্রতিরোধের ডাক দেন পুজডেমন।

এর আগেই শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাখয় পুজডেমনকে বরখাস্ত করেন। ঘোষণা দেন ডিসেম্বরের মধ্যেই নতুন নির্বাচনের। কাতালান পুলিশ প্রধানকে সরিয়ে সেই দায়িত্ব দেয়া হয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে।

শনিবারের টেলিভিশন ভাষণে দেশটির কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে বিরোধিতা করে কার্লোস পুজডেমন বলেন, তারা কাতালানবাসীর স্বাধীন হওয়ার ইচ্ছার ওপর ভরসা করে এই আন্দোলন চালিয়ে যাবেন। সহিংসতা, অসম্মান ছাড়াই বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, মাদ্রিদ সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের নির্বাচনে পুজডেমনকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। যদিও বিচ্ছিন্নতাবাদের জন্যে তার বিচার হবে বলেও জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতালোনিয়ার স্বাধীনতা নিয়ে উত্তেজনা তুঙ্গে

আপডেট সময় ১২:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭