লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দীর্ঘদিন ধরেই দেশের বেহাল অর্থনীতি ও কর্মহীনতা নিয়ে সরব রয়েছেন। সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তিনি ভারত ‘অর্থনৈতিক বিপর্যয়ের’ মুখে রয়েছে বলে মন্তব্য করেছিলেন। রাহুল গান্ধীর তোলা সেই অভিযোগের সুরই যেন এবার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে। বারবার বলে আসছেন, অর্থনৈতিক অগ্রগতির ঢাক পেটানো সত্ত্বেও কর্মহীনতা বেড়ে চলেছে। রাহুল অনেক দিন ধরেই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও কৃষির সর্বনাশের চিত্রটি তুলে ধরছেন।
নয়াদিল্লিতে আয়োজিত ‘ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফআইসিসিআই)-এর শতবর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিল্পপতিদের কড়া ভাষায় সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের আমি ভরিয়ে দিয়েছি, ঝুড়ি ঝুড়ি সুবিধা দিয়েছি। কিন্তু আপনারা না বাড়িয়েছেন কর্মসংস্থান, না বাড়িয়েছেন কর্মীদের বেতন। আপনারা কিছুই করেননি, শুধু নিয়েই গেছেন।’
শিল্পোদ্যোক্তাদের লক্ষ্য করে মোদি আরও বলেন, কোম্পানি কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। বর্তমানে বার্ষিক ১২ লাখ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হয় না। এমন বাণিজ্যিক পরিবেশ সহজ করার পরেও শিল্পক্ষেত্রে নিয়োগ বা বেতন বৃদ্ধিতে অনীহা দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, শিল্পপতিদের চাহিদার কোনো শেষ নেই এবং যতই সুযোগ দেওয়া হোক, তাদের পেট ভরে না। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসে আমরা শিল্পবাণিজ্যের পরিবেশ সহজ করতে চেয়েছি। বিদেশে গিয়ে ‘দেশের বদনাম’ করার অভিযোগ এনে বিজেপির মুখপাত্ররা বলেছেন, ‘রাহুল স্বভাবগত অপরাধী। গত ১২ বছরে এমনটি দেখা যায়নি।
দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীর সমালোচনার প্রধান জায়গা ছিল কর্মহীনতা এবং মুষ্টিমেয় শিল্পপতির কাছে সম্পদ কুক্ষিগত হওয়া। বলে আসছেন, কৃষি এবং এই দুই শিল্পই ভারতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। সমৃদ্ধি স্রেফ হাতে গোনা কয়েকজন শিল্পপতির।
রাহুলের দাবি ছিল, ‘মেক ইন ইন্ডিয়া’ বা ‘স্টার্টআপ ইন্ডিয়া’ প্রকল্পগুলি প্রকৃত কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে। তার মতে, উৎপাদন খাতে মনোযোগ না দিয়ে সরকার পরিষেবা খাতের সাফল্য প্রচার করছে, যা বিপুল মানুষের কর্মসংস্থানের জন্য যথেষ্ট নয়। রাহুল বারবার সতর্ক করেছেন যে বেসরকারি বিনিয়োগ থমকে আছে এবং দেশ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। দশকের পর দশক এই ক্ষেত্রগুলোই কর্মসংস্থান তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে এসেছে। অথচ ওই ক্ষেত্রের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সম্ভব নয়।
রাহুলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি বরাবর তাকে দেশবিরোধী আখ্যা দিয়ে আক্রমণ করলেও, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এই ভর্ৎসনা রাজনৈতিক মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, গত ১২ বছরে দেশের কোনো প্রধানমন্ত্রী শিল্পপতিদের সামনে দাঁড়িয়ে এমন ভাষায় সমালোচনা করেননি।
সম্মেলনে মোদি আরও বলেন, শিল্পপতিদের একটি প্রবণতা রয়েছে যে দেশের ১৪০ কোটি মানুষের বাজারে যা-ই উৎপাদন করবেন, তা কোনো না কোনোভাবে বিক্রি হয়ে যাবে। এই মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের পণ্যের গুণমান বাড়াতেই হবে। দেশের সাধারণ মানুষের মানসম্পন্ন পণ্য কেনার অধিকার আছে। আমার লজ্জা হয় যখন দেখি এই মৌলিক অধিকারের বিষয়ে আপনারা সচেতন নন।’ বড় শহরে বিক্রি না হলে ছোট শহরে বিক্রি হবে।
শিল্পপতিদের প্রতি ক্ষোভ জানালেও, মোদি নিজের সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি দাবি করেন, ভারত ‘ভঙ্গুর ৫’ অর্থনীতির তালিকা থেকে বেরিয়ে এসেছে এবং প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী দেশের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ বা তার বেশি থাকবে। এছাড়া, অক্টোবরে পণ্য রপ্তানির পরিমাণ ৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে, যা এক মাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড। পরিষেবা ক্ষেত্র বড়জোর ৫ শতাংশ কাজ দিতে পারে। যখন ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল, তখন দেশের জনসংখ্যা ছিল ৫০ কোটি।
আকাশ নিউজ ডেস্ক 

























