ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সাভারে ককটেল ছুড়ে পালানোর সময় গণপিটুনির শিকার যুবক

সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজা সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ককটেলটির বিকট বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতা তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন শাহিন (৪০) নামে এক যুবক। পরে তাকে পুলিশে সোপর্দ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্যানুযায়ী, আটককৃত শাহিন হকার্স লীগের কর্মী। সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতার আশঙ্কায় বাড়ল বিমানবন্দর ও ফ্লাইওভারের নিরাপত্তা

সাভারে ককটেল ছুড়ে পালানোর সময় গণপিটুনির শিকার যুবক

আপডেট সময় ১২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬