কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, তিনি বর্তমানে দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং শারীরিকভাবে অসুস্থ। একইসঙ্গে তার স্ত্রীও অসুস্থ হওয়ায় পারিবারিক পরিস্থিতির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বস্ত সূত্রের দাবি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড. ওসমান ফারুক।
সোমবার (১৬ নভেম্বর) তিনি দলের কয়েকজন নেতাকে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এ বিষয়ে তার পক্ষে কিছু বলা সম্ভব নয়। এছাড়া ড. ওসমান ফারুকের নিজের বক্তব্যও পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























