হৃদযন্ত্রের জটিলতার কারণে চিকিৎসাধীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার।
এর আগে গত শনিবার এনজিওগ্রাম পরীক্ষা করার পর মন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত রোববার তার হার্টে দুটি রিং বা স্টেন্ট পরানো হয়। এছাড়া তৃতীয় ব্লকটির চিকিৎসায় ডায়ালেশন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। সতর্কতামূলক পর্যবেক্ষণে রাখা শেষে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















