ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইতিহাদ এয়ারওয়েজ

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ তাদের ফ্লাইট নেটওয়ার্ক আরও বিস্তৃত করেছে। গত ২৬ অক্টোবর থেকে আবুধাবি ও কানাডার ক্যালগেরি শহরের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংস্থাটি। এই নতুন রুটের উদ্বোধনের ফলে মধ্যপ্রাচ্যের সঙ্গে পশ্চিম কানাডার আকাশপথে প্রথমবারের মতো সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এটি কানাডায় ইতিহাদ এয়ারওয়েজের দ্বিতীয় গন্তব্য, যেখানে এর আগে থেকেই টরন্টো রুটে তাদের ফ্লাইট চালু রয়েছে।

নতুন এই রুটে সপ্তাহে চার দিন যাত্রী পরিবহন করা হবে। আবুধাবি থেকে ক্যালগেরির উদ্দেশে ফ্লাইটগুলো সাধারণত মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার জন্য সংস্থাটি তাদের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ব্যবহার করছে। আবুধাবি থেকে ক্যালগেরি পৌঁছাতে সময় লাগবে ১৪ ঘণ্টা ৩৫ মিনিট এবং ফিরতি পথে ক্যালগেরি থেকে আবুধাবি আসতে সময় প্রয়োজন ১৩ ঘণ্টা ৫৫ মিনিট। সময়সূচি অনুযায়ী, আবুধাবি থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২৫ মিনিটে যাত্রা করে সকাল ৭টায় ক্যালগেরিতে পৌঁছায়। অন্যদিকে, ক্যালগেরি থেকে ফিরতি ফ্লাইট দুপুর ১টায় ছেড়ে পরদিন আবুধাবিতে অবতরণ করে।

কানাডার আলবার্টা প্রদেশের অন্যতম প্রধান শহর ক্যালগেরি। এটি মূলত রকি পর্বতমালা ও কানাডিয়ান রকিজ অঞ্চলে প্রবেশের একটি বড় প্রবেশদ্বার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। পর্যটকদের কাছে কানাডার প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ থাকায় এই রুটটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াত সহজ করার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

নতুন গন্তব্য নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনালদো নেভেস বলেন, ক্যালগেরি রুটটি কেবল দুটি শহরের মধ্যে যাতায়াতের মাধ্যম নয়, বরং এর মাধ্যমে নতুন অনেক সম্ভাবনার সৃষ্টি হবে। প্রাণবন্ত অর্থনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রসারের কারণে ক্যালগেরিকে একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে আবুধাবিকে আন্তর্জাতিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সংযোগকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল ইতিহাদ এয়ারওয়েজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ

কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইতিহাদ এয়ারওয়েজ

আপডেট সময় ০৬:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬