ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারি বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তার দেশে ফেরার সুযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করেন যে, সরকার তার দেশে আসা আটকাতে চায় না। বরং তাকে ফিরিয়ে আনার বিষয়েই সরকারের আগ্রহ রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা নিজ ইচ্ছায় আসুক কিংবা তাকে ফিরিয়ে আনা হোক—উভয় ক্ষেত্রেই প্রক্রিয়াটি একই। তবে এটি কেবল পাসপোর্টের বিষয়ের ওপর নির্ভর করছে না। তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। তিনি বলেন, তিনি নিজে আসুন অথবা তাকে ধরে নিয়ে আসি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে সরকার তা দেবে কি না।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, যদিও তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি, তবুও তিনি বর্তমানে বাংলাদেশেরই নাগরিক। তিনি যদি দেশে ফিরতে চান, তবে সরকার পরিস্থিতির নিরিখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। উপদেষ্টা আরও বলেন, সরকার এখন তার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে, কারণ তিনি আসার যোগ্য। পুরো বিষয়টি সময়সাপেক্ষ এবং পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।

শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার অভিযোগে করা মামলাগুলো কি পূর্ববর্তী সরকারের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি—এমন প্রশ্নের জবাবে তিনি ভিন্নমত পোষণ করেন। উপদেষ্টা বলেন, একটি স্বৈরাচারী ও গণতান্ত্রিক সরকারের আচরণের মধ্যে অবশ্যই পার্থক্য থাকতে হবে। সরকার কোনো ভিত্তিহীন তথ্য উপস্থাপন করছে না এবং কোনো মিথ্যা তথ্যের দায়ভার সরকারকেই নিতে হবে। হাসিনার সরকারের সময়কার মতো বিরোধীদের ঢালাও দোষারোপের সংস্কৃতির সাথে বর্তমান সরকারকে গুলিয়ে ফেলা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন। জনগণের কাছে আমরা যদি কোনো মিথ্যা কথা বলি, এটার কনসিকোয়েন্স আমাদের নিতে হবে। সেই কারণে আমি বলছি, আমরা যে কথাটা বলছি, সেটার ভিত্তি আছে বলেই বলছি। এটা হাসিনার মতো বিরোধী দলকে শুধু দোষারোপ করার জন্য নয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ডলারের দামে নতুন রেকর্ড

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা

আপডেট সময় ০১:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬