ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

অক্টোবরের ২৮ দিনে ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার বিবেচনায় বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) এক দিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের প্রবাসী আয়ের চিত্র

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। ধারাবাহিকভাবে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপলোডকারীর তথ্য

অক্টোবরের ২৮ দিনে ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা রেমিট্যান্স

আপডেট সময় ১০:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬