ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

হাসিনার বিদায়ের আগেই কি স্থির হয়েছিল ক্ষমতার পালাবদল?

জুলাই বিপ্লব ও শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায়ের পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের পুরো প্রক্রিয়াটি কি পূর্বপরিকল্পিত ছিল? ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বারবার এমন দাবি করে আসলেও এবার বিষয়টি নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, সহিংস আন্দোলনের মুখে হাসিনা পদত্যাগ করার অনেক আগেই মুহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইনে প্রকাশিত খবরে এই তথ্য দিয়ে বলা হয়, বুধবার একটি ফেসবুক পোস্টে গোটা বিষয়টি খোলসা করেছেন ইউনুস আমলের সংবাদ সচিব (প্রেস সচিব) হিসাবে কাজ করা শফিকুল আলম। এবার সেই বক্তব্যে কতকটা সিলমোহর পড়ল।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্ট মাসে যখন আন্দোলন তুঙ্গে, তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে একজন কার্যকর “সেতু-নির্মাতা” বা মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল। এএফপির ঢাকা ব্যুরোর ফ্যাক্ট-চেক বিভাগের সম্পাদক কদরুদ্দীন শিশির সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এগিয়ে আসেন। এএফপির কার্যালয়ে শফিকুল আলমের ডেস্কের পাশেই বসে অত্যন্ত গোপনীয়তা ও দক্ষতার সাথে শিশির এই ঝুঁকিপূর্ণ কাজটি সম্পন্ন করেন। তিনি ছাত্রনেতাদের সাথে যোগাযোগ স্থাপন এবং উভয় পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে মূল নেতৃত্ব দিয়েছিলেন। বিষয়টি সেই সময় মাত্র কয়েকজন বিশ্বস্ত ব্যক্তি ছাড়া আর কারও জানা ছিল না।

উল্লেখ্য যে, জুলাই ও আগস্ট মাসের এই বিক্ষোভ মূলত শিক্ষার্থীদের কোটা-বিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হলেও পরবর্তী সময়ে তা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। তবে বিভিন্ন সময় সামনে আসা নানা তথ্য ও দাবির প্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে, এই ঘটনাপ্রবাহ কি কেবলই স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এটি ছিল বৃহত্তর কোনো শাসনব্যবস্থা পরিবর্তনের পরিকল্পিত অভিযান। শফিকুল আলমের সাম্প্রতিক এই ভাষ্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনা পরম্পরা কি পূর্ব পরিকল্পিত।

আপলোডকারীর তথ্য

পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে হামলা

হাসিনার বিদায়ের আগেই কি স্থির হয়েছিল ক্ষমতার পালাবদল?

আপডেট সময় ০৯:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬