রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে ভেসে থাকা অবস্থায় বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার পরবর্তী সুরতহাল প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। নিহতের পরনে কালো রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা ছিল। ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। অজ্ঞাতনামা পুরুষের লাশ বয়স অনুমান ২৮ বছর।
নৌ পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযানের সময় তার কাছে একটি মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি পাওয়া যায়। এই আইফোন ও হাতঘড়ির সূত্র ধরেই প্রাথমিক পরিচয় শনাক্ত করতে সক্ষম হন দায়িত্বরত কর্মকর্তারা। মরদেহের মুখে হালকা দাড়ি ছিল বলেও পুলিশের বার্তায় উল্লেখ করা হয়েছে। শনাক্তকরণের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বা পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নৌ পুলিশের গাজীপুর অফিসারের নেতৃত্বাধীন টিম পুরো বিষয়টি তদন্ত করছে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত আইফোনের তথ্য বিশ্লেষণ করে পরিবারের সাথে যোগাযোগ এবং মৃত্যুর রহস্য উন্মোচনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। শোকের এই ঘটনায় সামরিক ও পুলিশি নথিপত্রে তার কর্মকালীন তথ্য যাচাই বাছাইয়ের কাজও চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে আইনি প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আকাশ নিউজ ডেস্ক 






















