ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় অর্ণব, বৃষ্টির সম্ভাবনা

ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ পেরিয়ে কিছুটা বাংলাদেশের আবহাওয়াতেও পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে জানান, অর্ণব এখন দুর্বল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করবে।

তীব্র তাপপ্রবাহের পর বুধবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগে মঙ্গলবার ঢাকা, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ দেশের মোট ৯টি জেলায় তাপপ্রবাহ ছিল। ওই দিন ফরিদপুরে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সময় রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বুধবার কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

রাজধানীতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও খুব ভারী বর্ষণের শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আজ দিন বা রাতের যেকোনো সময়ে ঢাকায় সর্বোচ্চ ৪ থেকে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব এবং মেঘের আনাগোনার কারণে আজকের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কম থাকবে বলে আশা করা হচ্ছে। সামগ্রিকভাবে দেশের কোথাও বড় ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বাতাসের এই পরিবর্তনের ফলে জনজীবনে স্বস্তি ফিরতে পারে।

আপলোডকারীর তথ্য

১০ জানুয়ারি থেকে শুরু জাবির ভর্তি পরীক্ষা, বাড়তে পারে ফি

দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় অর্ণব, বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১১:০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬