ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

ফেসবুক থেকে ছবি সরানোর আইনি নোটিশ পেলেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন (নাহার) তিশার বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠিয়েছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে অভিযোগ করা হয়েছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। বাদীপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিশা সম্মানহানির মতো কাজ করছেন। এর মধ্যে অভিনেত্রী তানজিন নাহার তিশা ২৭ অক্টোবর তাঁর ভেরিফায়েড ফেসবুক Tanjin Tisha নামের পেজ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছেন।

আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে বাদীর কোনো ছবি প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মানহানি ও সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার চাওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয় যে, তিশা তার ফেসবুক পোস্টে দুজন শিশুর ছবি অনুমতি ছাড়াই প্রকাশ করেছেন, যা সাইবার সুরক্ষা আইন ২০২৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য যে, শাড়িকাণ্ড নিয়ে ইতোমধ্যেই তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, গত বছরের ৭ নভেম্বর তিশা ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে’ বলে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন। বাদী সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী অভিযোগ করেছেন, তিশা সেই ধারাবাহিকতা রক্ষা করে নিয়মিত তার ছবি আপলোড করছেন। নোটিশে আরও বলা হয়েছে, বাদীকে ২০২৫ সালের ৭ নভেম্বর বিবাদী তানজিন তিশা তাঁর ফেসবুক মেসেঞ্জারে ভাইরালের হুমকি দেন। এ ছাড়া বিবাদী তানজিন তিশা দেশের গণমাধ্যমকেও ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন। বাদী বলেন, তিশা তারই ধারাবাহিকতায় তাঁর ছবি নিজের ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন।

এর আগে ২৬ অক্টোবর ৭৫ হাজার টাকার শাড়ি সংক্রান্ত মামলাটি তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলমান এই আইনি লড়াই নিয়ে অভিনয়শিল্পী তিশা মন্তব্য করেছিলেন, আদালত থেকে বের হওয়ার সময় তিনি জানিয়েছিলেন যে প্রয়োজনে আরও পাঁচবারও আদালতে আসতে প্রস্তুত আছেন। বর্তমান পরিস্থিতিতে তিশা বিভিন্ন গণমাধ্যমে শাড়িকাণ্ড নিয়ে নিজের অবস্থান ও তাকে দেওয়া হুমকির পাল্টা জবাব দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না: গোলাম পরওয়ার

ফেসবুক থেকে ছবি সরানোর আইনি নোটিশ পেলেন তানজিন তিশা

আপডেট সময় ০৬:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬