ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

অভিনয়ে আরও সমৃদ্ধ হয়ে সিনেমায় আসতে চাই: তটিনী

আকাশ বিনোদন ডেস্ক :

ছোটপর্দায় সময়টা দারুণ পার করছেন তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন, নির্মাতাদের কাছেও হয়ে উঠেছেন অন্যতম ভরসার নাম। ব্যস্ততার এই সময়ে প্রায়ই শোনা যায়, খুব শিগগির বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। তবে এমন গুঞ্জনের মধ্যেও তটিনী জানিয়ে দিলেন, আপাতত সিনেমা নিয়ে ভাবছেন না।

তাঁর ভাষ্য, নাটকে এখনও অনেক কিছু শেখার ও নিজেকে প্রস্তুত করার সুযোগ রয়েছে। তটিনীর মতে, বড়পর্দায় কাজের ইচ্ছা থাকলেও এখনই সে সিদ্ধান্ত নিতে রাজি নন তিনি। কারণ, নাটকে এখনও অনেক কিছু করার আছে বলে মনে করেন এই অভিনেত্রী।

তটিনী বলেন, চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি প্রস্তাব তাঁর কাছে এসেছে। কিন্তু শুধু প্রস্তাব পেলেই সিনেমায় অভিনয় করতে চান না। নিজের অভিনয়কে আরও সমৃদ্ধ করতে, অভিজ্ঞতা বাড়াতে এবং সঠিক গল্প ও চরিত্রের জন্য অপেক্ষা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। তাই আপাতত তাঁর সব মনোযোগ ছোটপর্দা ও ওটিটি মাধ্যম ঘিরেই।

এদিকে, পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তটিনী। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ নামে ধারাবাহিক নাটকে অভিনয়ের পর দীর্ঘ বিরতি দিয়ে এবার তিনি যুক্ত হয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ। গত রোববার নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে তটিনীর প্রথম লুক। সেখানে তাঁকে দেখা গেছে নূরজাহান চরিত্রে। লুক প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে নাটকটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, নতুন এই ধারাবাহিকও মূলত একটি পারিবারিক গল্পকে ঘিরে নির্মিত হচ্ছে। তাঁর সর্বশেষ ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই অভিজ্ঞতা থেকে এবারও পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা বাস্তবতাকে কেন্দ্র করেই নতুন গল্প সাজিয়েছেন তিনি।

বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপরই নাটকটির সম্প্রচার সূচি ও অন্যান্য তথ্য জানানো হবে। ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে তটিনীর সঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম, মুকিত জাকারিয়াসহ অনেক পরিচিত মুখ। বিশেষভাবে আলোচনায় রয়েছে অভিনেত্রী সুমাইয়া শিমুর প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তিনিও এই ধারাবাহিকের মাধ্যমে আবার নিয়মিত অভিনয়ে ফিরছেন।

মোস্তফা কামাল রাজের সঙ্গে তটিনীর কাজের সম্পর্কও বেশ সফল। এর আগে ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ ও ‘সম্পর্কের গল্প’-এ তাঁর অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি একই নির্মাতার নতুন নাটক ‘পথহারা’র শুটিংও শেষ করেছেন তিনি। সেখানে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান, খায়রুল বাসার ও দীপা খন্দকার।

ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও ব্যস্ত সময় কাটছে তটিনীর। কিছুদিন আগে মুক্তি পাওয়া জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে তাঁর রসায়ন দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে প্রকাশের মাত্র আট দিনেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে, যা চলতি সময়ের আলোচিত নাটকগুলোর একটি।

অন্যদিকে সোমবার সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাঁর নতুন নাটক ‘অমর প্রেম’। এই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। ছোটপর্দায় ধারাবাহিক সাফল্য আর ব্যস্ততা– সব মিলিয়ে তটিনীর ক্যারিয়ার এখন ঊর্ধ্বমুখী। তাই দর্শকের প্রত্যাশা থাকলেও বড়পর্দায় অভিষেক নিয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি। তটিনীর ভাষায়, ‘সিনেমা নিয়ে এখনই ভাবতে চাই না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

অভিনয়ে আরও সমৃদ্ধ হয়ে সিনেমায় আসতে চাই: তটিনী

আপডেট সময় ০৭:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬