ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

ডি-থ্রি ট্রফি: নিলামে রেকর্ড মূল্যে শরীফুলসহ তারকারা

দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ ট্রফিকে কেন্দ্র করে রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হলো জমজমাট নিলাম। এবারের নিলামে টাকার অঙ্কের পরিবর্তে ‘পয়েন্ট’ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০ কোটি পয়েন্টের সীমাবদ্ধতা থাকলেও, কোনো নির্দিষ্ট ক্রিকেটারের জন্য ছিল না সর্বোচ্চ পয়েন্টের কোনো বাধ্যবাধকতা। এই সুযোগ কাজে লাগিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে তীব্র প্রতিযোগিতায় নামে। টাকার অঙ্কে নয়, সম্পূর্ণ অভিনব এই টুর্নামেন্টে দল গড়ার লড়াই চলছে নির্দিষ্ট ‘পয়েন্টের’ ভিত্তিতে।

নিলামের বড় চমক হয়ে এসেছেন জাতীয় দলের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাকে রেকর্ড ২ কোটি ৩০ লাখ পয়েন্ট দিয়ে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। একই সঙ্গে সিটিজেন ব্যাংক ১ কোটি ৭০ লাখ পয়েন্ট খরচ করে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককেও নিজেদের ডেরায় নিয়েছে। এদিকে ওয়ালটন ২ কোটি ১০ লাখ পয়েন্টে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে। ফরচুন গ্রুপ ২ কোটি পয়েন্টে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে এবং সেভেন রিংস সিমেন্ট ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে ওপেনার সাইফ হাসানকে দলে নিশ্চিত করেছে।

নিলামের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পয়েন্টের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল। যার মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ধরা ছিল। তবে নিলামের এই পয়েন্ট বা অঙ্কের সঙ্গে ক্রিকেটারদের সরাসরি আর্থিক প্রাপ্তির কোনো সংযোগ নেই। তারা বিসিবির নির্ধারিত নিয়ম অনুযায়ী ম্যাচ ফি পাবেন। এর মধ্যে টি-টোয়েন্টি ম্যাচে ৮০ হাজার, লিস্ট ‘এ’ বা ৫০ ওভারের ম্যাচে ১ লাখ এবং চার দিনের ম্যাচে ১ লাখ ৫০ হাজার টাকা করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জাপানের সহায়তায় উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

ডি-থ্রি ট্রফি: নিলামে রেকর্ড মূল্যে শরীফুলসহ তারকারা

আপডেট সময় ০৪:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬