ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

রবিবার রাতে এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার বা ৬৮.৩৫ মাইল গভীরতায় আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ইএমএসসি কম্পনের মাত্রা ৫.৮ বলে ধারণা করলেও, পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করা হয়। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রয়টার্স বলছে, শুরুতে ইএমএসসি কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল, তবে পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করেছে।

আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। অন্যদিকে, পাকিস্তানেও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় দুই দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও আসেনি।

আপলোডকারীর তথ্য

দুই সপ্তাহ পর ফের চালু রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

আপডেট সময় ১১:০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬