ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বাঁশখালীতে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা হাতে নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের একাধিক ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যানার বহনকারী একটি মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করছে এবং মিছিলে অংশগ্রহণকারীদের হাতে রঙিন লগি ও বইঠা দেখা যাচ্ছে। বাজারের কাছে মিছিলটি থামলে একজনকে বক্তব্য দিতেও দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পাওয়ার পরপরই দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। তিনি আরও বলেন, ভিডিওর মাধ্যমে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

বাঁশখালীতে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আপডেট সময় ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬