ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ,গ্রেপ্তার ২

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো– কান্দাপাড়া এলাকার জজ মিয়ার ছেলে দিপু এবং রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল। এর আগে গত রোববার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। গত শনিবার রাতে কান্দাপাড়া এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার সন্ধ্যায় ওই ছাত্রী তাঁর সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন তাদের আটকে মারধর করে। এক পর্যায়ে ওই তরুণ পালিয়ে গেলে ছাত্রীকে জোরপূর্বক চরমরজাল দক্ষিণ কান্দাপাড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে ওই ছাত্রী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়।

পর দিন গত রোববার ওই ছাত্রীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা করেন। আজ রায়পুরা থানা-পুলিশের তত্ত্বাবধানে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার অভিযোগ বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, সোমবার সকালে এ মামলার দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ,গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬