ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাশঁখালীতে চাঁদার দাবিতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদার দাবিতে তড়িৎ কান্তি গুহ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশমুন্সি হাট এলাকায় সংঘটিত এই হামলার ঘটনায় সোমবার বাঁশখালী থানায় মামলা হয়েছে। অপরদিকে হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহকে (৫২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কোকদন্ডী এলাকার মৃত হিমাংশু বিমল গুহের ছেলে তড়িৎ কান্তি গুহ দীর্ঘদিন ধরে বাঁশখালীর কালীপুর রামদাশমুন্সির হাটে স্বর্ণ ব্যবসা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানের নাম হিমাংশু গুহ জুয়েলার্স। এদিকে একই এলাকার মৃত আবুল বশরের ছেলে রাসেল দীর্ঘ দিন ধরে তড়িৎ গুহসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন।

ব্যবসায়ী তড়িৎ গুহ জানান, গত কিছু দিন পূর্বে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আমার দোকানে হামলার ঘটনা ঘটে। এতে আমি মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি সে জেল থেকে জামিনে এসে আবারও চাঁদা দাবি করেন। রোববার রাতে আমি দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার দোকান থেকে সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আরিফ জানান, ঘটনার পর মামলা হয়েছে৷ আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাশঁখালীতে চাঁদার দাবিতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা

আপডেট সময় ১০:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬