ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির শীর্ষ জ্বালানি খাতের কর্মকর্তা সেরহি কোরেৎসকি। তার নিয়োগ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান ছিলেন সেরহি কোরেৎসকি। ইতোমধ্যেই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইউলিয়া সিরিদেনকোর স্থলাভিষিক্ত হলেন।

এদিকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কোকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

গত শীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেশজুড়ে বিদ্যুৎ ও তাপ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। সেই কঠিন সময়ে নাফতোগাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কোরেৎসকি।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি ইউক্রেনের বেসরকারি জ্বালানি খাতে কাজ করেছেন। তিনি ডব্লিউওজি পেট্রোল স্টেশন নেটওয়ার্কের নেতৃত্ব দিয়েছেন এবং ‘আইডিয়ালিস্ট কফি কোম্পানি’ নামে একটি কফি চেইন প্রতিষ্ঠা করেছেন। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ইউক্রনাফতা ও ইউক্রতাতনাফতার প্রধান ছিলেন। পরে নাফতোগাজের নেতৃত্ব গ্রহণ করেন।

প্রতিরক্ষা শক্তিশালী করাই অগ্রাধিকার:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক্সে দেওয়া এক বার্তায় কোরেৎসকি বলেন, তার প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণাঙ্গভাবে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা এবং দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা দ্রুত সম্প্রসারণ করা।

তিনি আরও বলেন, রুশ হামলায় প্রতিদিন ক্ষতিগ্রস্ত হওয়া সম্মুখসারির জনপদগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের কৌশলগত লক্ষ্য অপরিবর্তিত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

আপডেট সময় ০৪:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬