ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর উপর্যুপরি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববারের (৭ জুন) এই হামলায় নাকুরায় অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টারকে নিশানা করা হয়, যেখানে একটি ‘আবাবিল’ আত্মঘাতী ড্রোন দিয়ে সফল আঘাত হেনেছে গোষ্ঠীটি।

পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে হাদ্দাতা অঞ্চলের দক্ষিণ উপকণ্ঠে থাকা ইসরাইলি সেনাদের ওপর দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এছাড়া ইয়াহমার আল-শাকিফ নামক এলাকার কাছে ইসরাইলি সেনা ও সামরিক যানের একটি বড় জমায়েত লক্ষ্য করে তীব্র রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করে হিজবুল্লাহর যোদ্ধারা।

সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, লেবাননকে রক্ষা করতে এবং সম্প্রতি ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছেন, যার অবসান ঘটাতেই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছেন। এই হামলার পর ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা

আপডেট সময় ০৫:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬